ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আল-জাজিরা কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত

ads

আল-জাজিরায় সম্প্রচারিত ষড়যন্ত্রমূলক সংবাদ সরকার ও জাতির ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং আল-জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


খুলনা সাংবাদিক ইউনিয়েনের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।


এ সময় বক্তৃতা করেন খুলনার সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page